ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

পদত্যাগ না সেইফ এক্সিট,

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের!

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

(মো. আসাদুজ্জামান, ফাইল ছবি)

ঢাকা ব্যুরো:

বুধবার (০৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। যা দেশের রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।’

‘আপনার পর কে’—এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশ যাকে মনে করে।’

উল্লেখ্য গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করতে চান। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপি ২৩৭ আসনে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে আসাদুজ্জামানের নাম নেই।

সমালোচকগণ এই বিষয়টিকে দেখছেন অন্যভাবে । সেফ এক্সিট নিয়ে যে কথা ভাসছিল সোস্যাল মিডিয়ায়, সেই সেইফ এক্সিতে চলে গেলেন বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদত্যাগ না সেইফ এক্সিট,

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের!

আপডেট সময় : ০৩:৩৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫