ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজধানী

ঢাকায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার!

কেরানীগঞ্জ,ঢাকা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ, ঢাকা প্রতিনিধি :

শুক্রবার (০৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান যে , আগামী ১৩ নভেম্বর উপলক্ষে মাঠে সক্রিয় থাকার অভিযোগে ঢাকা জেলার ৭ থানা এলাকা থেকে পতিত আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সাধারণ মানুষ কাউকেই বিশ্বাস করতে পারছেন না। পুলিশের উপর জনগণের আস্থা নিভু নিভু।

গ্রেফতারদের মধ্যে— সাভার মডেল থানায় ৪ জন, আশুলিয়া থানায় ৩ জন, ধামরাই থানায় ১ জন, কেরানীগঞ্জ মডেল থানায় ৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮ জন, দোহার থানায় ২ জন এবং নবাবগঞ্জ থানায় ৭ জন।

এসপি মো. আনিসুজ্জামান আরও জানান, আওয়ামী লীগ আসন্ন লকডাউন কর্মসূচি সামনে রেখে মিছিল, সভা-সমাবেশ ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল।

বৃহস্পতিবার সকাল থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা জেলার সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তারা নিয়মিত দলীয় মিছিল, সভা ও বিক্ষোভে অংশ নিতেন।

উল্লেখ্য, সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ নভেম্বর ঢাকা শহরে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তাই ধর পাকড় চরম মাত্রায় পৌঁছে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানী

ঢাকায় আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার!

আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫