রাজধানীর আইন শৃংখলা পরিস্থিতি,
ঢাকায় ০৩ স্থানে ককটেল বিস্ফোরণ!
- আপডেট সময় : ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টার মধ্যে রাজধানী ঢাকার মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায় এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
এদিকে পল্লবী থানা পুলিশ বলছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা ২টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।















