ধানমন্ডি ৩২ এ বুলডেজার নিয়ে সাহসী মন্তব্য করায়,
অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেফতার দাবি
- আপডেট সময় : ১২:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধের মামলায় জুলাই গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
এদিন রায় ঘোষণার আগে ধানমন্ডি ৩২ আবার ভাঙতে ট্রাকে করে দুটি বুলডোজার নেওয়া হয়। সেখানে ছাত্র-জনতাকে হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে খুনি হাসিনা ভারতে পালিয়ে গেলে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনগণ।
আবার ৩২ নম্বরে যারা বুলডোজার নিয়ে গেছেন তাদেরকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ‘ অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছাত্র-জনতাকে ‘রাজাকার’ বলায় সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন।
বৈরী পরিবেশে, বিশেষ করে যখন আইন শৃংখলা ঠিক ভাবে কাজ করছে না, এমন পরিস্থিতিতে অনেকেই উক্ত অভিনেত্রীকে গ্রেফতার দাবি করেছেন বলে একাধিক জাতীয় পত্রিকায় লেখা হলেও কারা গ্রেফতার দাবি করেছেন সে সম্পর্কে কোন উল্লেখ করা হয়নি। তবে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথাও শোনা যাচ্ছে একাধিক জাতীয় মাধ্যমে।
এদিকে ধানমন্ডি ৩২ কে কেন্দ্র করে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে ব্যপক সংঘর্ষ হয়েছে , সেখানে সাউন্ড গ্রেনেডসহ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে।
















