সংবাদ শিরোনাম ::
কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট,
রাজধানীর কারওয়ান বাজারে আগুন!
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ১১:৪৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
রাজধানীর কারওয়ান বাজার রেলগেটের কাছে ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর)রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
তিনি বলেন, কারওয়ান বাজার রেলগেটের কাছে ঝুপড়ি ঘরে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি এই কর্মকর্তা।















