ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ট্রাম্প এর অভিবাসন নীতি,

‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, তার প্রশাসন এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য কাজ করবে।

ট্রাম্প বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, তিনি ‘অ-নাগরিকদের’ জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন।যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ‘যারা দেশের শান্তি নষ্ট করে, তাদের নাগরিকত্ব বাতিল করবেন’ এবং ‘যে কোনো বিদেশিকে’ বহিষ্কার করবেন- যদি তারা ‘রাষ্ট্রের জন্য বোঝা হয়, নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়’।

প্রেসিডেন্টের এই মন্তব্যের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। তদন্তকারীরা বলছেন, হামলায় একজন আফগান নাগরিক জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এর ঠিক পরপরই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সূত্র- রয়টার্স

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্প এর অভিবাসন নীতি,

‘তৃতীয় বিশ্ব’ থেকে অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

আপডেট সময় : ১২:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫