ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

অপহরণ,গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায়,

তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ই ডিসেম্বর!

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১৪ই ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে জোরপূর্বক অপহরণ ও গুম করে নির্যাতনের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।

সেনাবাহিনীর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ৩ আসামি গ্রেপ্তার হয়ে সাব-জেলে আছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এই দিন ধার্য করেন।

চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামীদের বিরুদ্ধে ৫ টি অভিযোগ এনে প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠনের আবেদন করেছেন। অন্যদিকে, এই মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাসহ আসামীদের অভিযোগ থেকে অব্যহতি চেয়েছেন তাদের আইনজীবীরা।

এই মামলার আসামিদের মধ্যে গ্রেফতার যে তিন সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

উল্লেখ্য , ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ দশ আসামি পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অপহরণ,গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায়,

তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ই ডিসেম্বর!

আপডেট সময় : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫