রাজশাহী নগরীতে,
“মাদার অফ ডেমোক্রেসি”র নগর কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল আলম নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।
- আপডেট সময় : ০২:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৪৫০ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
হযরত শাহ্ মখদুম (রু:) এর পুণ্যভূমি শিক্ষা নগরী হিসেবে খ্যাত রাজশাহী নগরীতে “মাদার অফ ডেমোক্রেসি”র একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টা ১০ মিনিটে বোয়ালিয়া থানাধীন শাহীন ক্যাডেট স্কুলের বিপরীতে অবস্থিত ভবনে, উপশহর,রাজশাহী নগরীতে মাদার অফ ডেমোক্রেসির রাজশাহী নগর কমিটি গঠন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত কমিটিতে সকলের প্রিয় অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান জনাব মোঃ শফিকুল আলম সহ -সভাপতি এবং জনাব মোঃ আবুল কালাম আজাদ সহ -সাধারণ পদে মনোনিত হওয়ায়, তাদেরকেসহ উক্ত কমিটির সকলকে “ক্রাইম নিউজ প্রতিক্ষণ ” পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে । ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণ মূলক কাজ করার জন্য সৃষ্টিকর্তা যেন তাদের তৌফিক দান করুক এই কামনা রইল।
উল্লেখ্য যে জনাব মোঃ শফিকুল আলম রাজশাহী ওয়াসার কর্মচারী ইউনিয়ন কার্য্য নির্বাহী কমিটির ২০২৫ – ২০২৬ এর সভাপতি ও মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দ্বায়িত্ব পালন করে আসছেন।
শফিকুল আলম আরও জানান যে, দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিগত আওয়ামী লীগে সরকারের আমলে তার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তা অবর্ণনীয়। তথাপিও সে সৎ এবং সত্যের পথে থেকেছেন সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে।
তিনি আরো জানান, আমরা প্রতিহিংসার রাজনীতি করেননি । ০৫ ই আগস্ট ২০২৪ এর পর তারা ইচ্ছে করলে আওয়ামী আমলের সকলের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারতেন । কিন্তু তারা সেটা করেনি বরং নিঃস্বার্থ ভাবে অনেক আওয়ামী পন্থীদের প্রতি যেন কোন অন্যায় না করা হয় সে বিষয়ে সচেষ্ঠ ছিলেন।















