ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে,

হত্যা ও হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হয়েছেন সরকার।

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার ও হাসান মারুফ রুমী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সংঘটিত হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয় পরিদর্শন করেন এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে তদন্ত ও বিচারের আওতায় আনাটা স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব ছিল। পরবর্তীতে তার মৃত্যুর খবর যখন এলো, তখন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রেখে যাবতীয় হামলা ঠেকানোর দায়িত্ব ছিল তার। তাতে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন, গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার বলেন, এই হামলা বাংলাদেশের গণমাধ্যম, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের পথে আমরা আছি, তাকে সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে দেশি-বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দঙ্গলবাজিকে প্রতিহত করতে হবে। প্রতিহিংসার রাজনীতিকে প্রতিহত করে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।

জিএসএর ফিরোজ আহমেদ বলেন, গতকাল রাতে ছায়ানট, প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের ওপর ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে। শরিফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় সারা দেশের মানুষ শোকাহত ছিল এবং বিচার দাবি করছিল, কিন্তু সেই শোককে ছাপিয়ে একদল দঙ্গলবাজ পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়েছে। সিসিটিভি ফুটেজে যাদের এই হামলায় দেখা গেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা কোনো প্রতিহিংসা চাই না, কিন্তু বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোর বিচার চাই।

ফিরোজ আহমেদ বলেন, এই ধরনের সহিংসতা এবং অস্থিতিশীলতা আগামী নির্বাচনকে একটি বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। যারা শেখ হাসিনার কায়দায় আবারও বাংলাদেশকে বিভাজন করার চেষ্টা করছে এবং সহিংসতা উসকে দিচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। একদল উগ্র দঙ্গলবাজরা বাংলাদেশকে দখল করে নিয়েছিল। সরকারের কোন তৎপরতা আমরা দেখিনি। নূরুল কবীরের মতো মানুষকে কালকে দঙ্গলবাজদের মুখোমুখি হতে হয়েছে। তার মতো মানুষের ওপর হামলা থেকে বোঝা যায়, তারা কোনো নিরীহ ক্ষুব্ধ জনতা না, তারা একটা সংগঠিত অংশ। এই সংগঠিত অংশ কীভাবে সামনের দিনে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করতে পারে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে,

হত্যা ও হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হয়েছেন সরকার।

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫