ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

উত্তরাঞ্চলের,

কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়েছে। টানা পাঁচ দিন ধরে সারাদিন সূর্যের দেখা নেই। প্রকৃতি কুয়াশার চাদরে ঢাকা। ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে।

কুড়িগ্রামে স্থানীয় সূত্রে গেছে ঠান্ডা ও কুয়াশার কারণে বোরো বীজতলা লাল বর্ণ ধারণ করেছে। কনকনে ঠান্ডার কারণে কৃষিশ্রমিকরা মাঠে কাজ করতে পারছেন না। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

সন্ধ্যা থেকে সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢাকা থাকছে। এরপরও সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের আলো মিলছে না। এতে শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে দূরপাল্লার যানবাহনগুলো দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষিশ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। কারণ তারা কাজে যেতে পারছেন না। কেউ কাজে গেলেও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরাঞ্চলের,

কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি!

আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫