ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ময়মনসিংহে,

একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত।

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হয়েছেন। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই অটোরিকশার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করে।

দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের অদূরে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছলে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন-জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। মোফাজ্জল হোসেন গাজীপুরে রাজমিস্ত্রীর কাজ করেন। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত অপর তিনজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজিব পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই সাতজন মারা গেল। বাইপাস রোডে বেপরোয়া গতির কারণে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। তারা এই এলাকায় স্পীড বেকার দাবি করলেও দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে সবগুলো লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহে,

একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত।

আপডেট সময় : ০৫:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬