ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিসিবি পরিচালক,

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

বুধবার (১৪ জানুয়ারী) ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জন করবেন ক্রিকেটাররা।

এক জুম মিটিং সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের খেলা বন্ধে রাখবেন ক্রিকেটাররা। যার অর্থ ক্রিকেটাররা বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন।

উল্লেখ্য যে, ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটাক্ষ করা মন্তব্যে এম নাজমুল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’

এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’ এমন মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তখনও কোয়াব এর প্রতিবাদ করেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবি পরিচালক,

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম!

আপডেট সময় : ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬