ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম,

রাজশাহী হেরে গেলেও সিলেটকে হারালে ফাইনালে উঠার সূযোগ!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;

মঙ্গলবার (২০ জানুয়ারী) পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম দল। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়েলস।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী। দলের হয়ে ৩৭ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৫ বলে দুই চার আর তিন ছক্কায় ৩২ রান করেন আব্দুল গফফার সাকলাইন।

চট্টগ্রাম রয়েলস টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে । ওপেনিং জুটিতে ৭০ বলে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম। ৩৮ বলে তিন বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন নাইম। দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে দুই ছক্কায় ২০ রান করে ফেরেন হাসান নওয়াজ। ৮ বলে ১১ রান করে ফেরেন আসিফ আলি।

ইনিংস ওপেন করতে নেমে দলকে জয়ের দুয়ারে নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মিরাজ বেগ। দলের জয় নিশ্চিত হওয়ার মাত্র ১০ রান আগে সাজঘরে ফেরেন মিরাজ। তার আগে ৪৭ বলে চার বাউন্ডারিতে করেন ৪৫ রান।

এরপর আমের জামেলকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক শেখ মেহেদি হাসান। তিনি মাত্র ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।

দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর খেলায় রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট টাইটানস।

আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএল এর ফাইনালে চট্টগ্রাম,

রাজশাহী হেরে গেলেও সিলেটকে হারালে ফাইনালে উঠার সূযোগ!

আপডেট সময় : ১১:২৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬