ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ,

আইসিসিতে ভোটে হেরে গেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, আগের সূচি অনুসারে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারী) আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বুধবার আইসিসি জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী হবে। কোনও পরিবর্তন করা হবে না। বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারতে দল না পাঠালে অন্য কোনও দেশকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে।

বুধবার আইসিসির বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপ শুরুর আগে সূচি বদলের বিভিন্ন সমস্যা ব্যাখ্যা করা হয়।

কিন্তু ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলায় অনড় অবস্থানে থাকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসির বোর্ডের সভায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। ১৫ সদস্যের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকিরা বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। ফলে বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদলের দাবি খারিজ হয়ে যায়।

বিসিবিকে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। না হলে বিকল্প কোনও দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে। সূচি বা ম্যাচ কেন্দ্র কোনও ভাবেই বদল করা হবে না।

ভার্চুয়াল বৈঠকে বিসিবির পক্ষে ছিলেন সভাপতি আমিনুল। ছিলেন আইসিসির সভাপতি জয় শাহ, সিইও স‌ংযোগ গুপ্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, ক্রিকেট নিউজিল্যান্ডের পক্ষে রবার্ট টোয়েস, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ অংশ নেন।

বৈঠকে ছিলেন আইসিসির হেড অফ ইভেন্টস এবং লিগ্যাল অফিসার।

বাংলাদেশ গ্রুপ বদলের প্রস্তাবও দিয়েছিল। বিসিবি প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশকে বি গ্রুপে সরিয়ে নিয়ে সেখান থেকে আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক। আইসিসি শুরু থেকেই এই প্রস্তাব মানেনি। আবার আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও এতে রাজি হয়নি।

শেষ পর্যন্ত বাংলাদেশ না খেললে ক্রমতালিকার ভিত্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপ,

আইসিসিতে ভোটে হেরে গেল বাংলাদেশ!

আপডেট সময় : ০৮:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬