সংবাদ শিরোনাম ::
শুক্রবার তিন ঘণ্টা বিরতি
গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়লো!
গোপালগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:১৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এর মধ্যে চলমান কারফিউ’র মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১ টা পর্যন্ত কারফিউ চলবে। মাঝে তিনি ঘণ্টা বিরতি দিয়ে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফের কারফিউ চলবে। বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
উল্লেখ্য এর আগে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ও পরবর্তী সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। হামলা-সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।














