ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে,

বিএসএফের হাতে দ্রুত জমি তুলে দিতে হবে! রাজ্যকে সময়ও বেঁধে দিল হাই কোর্ট!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া বসানোর কাজ দ্রুত শেষ করতে হবে। নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের আরও নির্দেশ, সীমান্তবর্তী এলাকায় যে সব জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র টাকা দিয়েছে, তা অবিলম্বে বিএসএফের হাতে তুলে দিতে হবে রাজ্যকে। সময় বেঁধে দিল হাই কোর্ট।

ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বিস্তৃত অঞ্চল এখনও কাঁটাতারবিহীন রয়েছে গিয়েছে। সেই অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ‘জটিলতা’ তৈরি হয়। কাঁটাতার বসানোর জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন। রাজ্যকে সেই জমি অধিগ্রহণ করে সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিতে বলা হয়। অভিযোগ ওঠে, ওই সীমান্তে বেড়া বসানোর জন্য অধিগ্রহণ করা জমি দিচ্ছে না রাজ্য! মামলা গড়ায় হাই কোর্টে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, ইতিমধ্যে যে সব জমি অধিগ্রহণ হয়েছে এবং যার জন্য কেন্দ্র টাকা দিয়েছে, সেই জমি দেরি না করে বিএসএফ-কে দেওয়া উচিত। আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যকে ওই নির্দেশ কার্যকর করতে হবে বলেও জানায় আদালত।

শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন, “জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকা সত্ত্বেও রাজ্য কেন নিজস্ব ক্ষমতায় জমি অধিগ্রহণ করছে না? প্রয়োজনে ভূমি অধিগ্রহণ আইনের ধারা ৪০ কেন ব্যবহার করা হচ্ছে না?” বিচারপতি সেনের মন্তব্য, আন্তর্জাতিক সীমানার অংশিদার হয়েও রাজ্যের উদ্যোগ না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। আদালতের পর্যবেক্ষণ, জমি হস্তান্তর করার ক্ষেত্রে শুধুমাত্র ‘সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট’ প্রক্রিয়ার অজুহাত ঠিক নয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে,

বিএসএফের হাতে দ্রুত জমি তুলে দিতে হবে! রাজ্যকে সময়ও বেঁধে দিল হাই কোর্ট!

আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬