ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

মধুর স্মৃতি নিয়ে ফিরল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা

ক্রীড়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিনিধি:

শ্রীলংকায় মাসব্যাপী সফরে প্রাপ্তি-অপ্রাপ্তির খেরোখাতায় পাওয়াটাও বেশ। গল টেস্ট ড্র করেছে বাংলাদেশ, ওয়ানডেতে একটি ম্যাচ জিতেছে। টি-টোয়েন্টি সিরিজ জিতে লিটন দাসের দল গড়েছে ইতিহাস। সেই সুখস্মৃতি নিয়েই বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরেছেন টাইগাররা।

এদিন সকালের এক ফ্লাইটে চড়ে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও ফিরেছেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিসিবি।

লিটন-তানজিদের অবশ্য ছুটি কাটানোর ফুরসত নেই। ২০ তারিখ থেকেই শুরু হবে পাকিস্তান সিরিজ। এই সিরিজ সামনে রেখে শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করছে বাংলাদেশে দল। প্রতিপক্ষ পাকিস্তান দল ইতোমধ্যে এসে পৌঁছেছে।

সফরে সালমান আলী আগার দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ তারিখের পর ২২ ও ২৪ জুলাই হবে পরের দুটি ম্যাচ। সিরিজের তিনটি ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় থেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুর স্মৃতি নিয়ে ফিরল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫