ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে,

আকস্মিক ভাবে বিশ্ববাজারে তেলের দরপতন!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার (০২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত। তা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।এ কারণে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে নেমে এসেছে।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম একদিনে ৪ শতাংশের বেশি কমে গিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

লন্ডনের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.৮১ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬৬.৫১ ডলারে নেমে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ২.৭০ ডলার বা ৪.১ শতাংশ কমে ৬২.৫১ ডলারে নেমেছে।

এর আগে ওই দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে তেলের দাম ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে ট্রাম্পের আলোচনার প্রস্তুতির ঘোষণায় এবং ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সামরিক মহড়ার কোনো পরিকল্পনা না থাকার খবর বাজারের চাপ কমিয়েছে।

ওপেক প্লাস জোট মার্চ মাসে তেল উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দুর্বল মৌসুমি চাহিদার কারণে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে,

আকস্মিক ভাবে বিশ্ববাজারে তেলের দরপতন!

আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬