ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় শুনশান, নেতাকর্মীর দেখা নেই!

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নেতাকর্মীদের আনাগোনায় মুখরিত ছিল মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়। তবে এক দিন না পেরোতেই সেখানে পুরোপুরি উলটো দৃশ্য। সেখানে আজ নেতাকর্মী নেই বললেই চলে, জানাচ্ছে বিবিসি বাংলা।

নির্বাচন চলাকালীন সময়ে তো বটেই, ভোটগ্রহণ শেষেও মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীদের উপস্থিটি ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ। আজ সকাল নাগাদ কয়েকজন জামায়েত কর্মী ও সাংবাদিককে কার্যালয়ে দেখা যায়, তবে সেটাও সংখ্যায় বেশ নগণ্য।

বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

জানা গেছে, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর একটি প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।

তথ্য সূত্র: বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় শুনশান, নেতাকর্মীর দেখা নেই!

আপডেট সময় : ০১:৫৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬