ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

যুক্তরাষ্ট্র - ইসরাইলের ইরানে হামলা,

ইরানের পাল্টা হামলা ইসরাইলে।

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

সকল জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে ইরান বনাম আমেরিকা – ইসরাইল যুদ্ধ। ইতিমধ্যে ইরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’র নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী সম্ভাব্য হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে তা মোকাবিলায় কাজ করছে।’

আরও বলা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়। তাই সবার জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি।’

এর আগে, ইসরাইল ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ দাবি করেন।

ইরানের ওপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পুরো ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি, তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইসরাইল ইরান ক্ষেপণাস্ত্র হামলা

সূত্র : ফার্স নিউজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র - ইসরাইলের ইরানে হামলা,

ইরানের পাল্টা হামলা ইসরাইলে।

আপডেট সময় : ০৪:৫৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬