সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ জাতীয়,
সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা!
খন্দ: মো, আখতারুজ্জামান :
- আপডেট সময় : ০৯:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

খন্দ: মো, আখতারুজ্জামান:
সোমবার (০২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া, আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া হুইপরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মঙ্গলবার(০৩ মার্চ )শপথ নিতে পারেন বলে জানা গেছে।















