ঢাকায় বিশাল সমাবেশে
জামায়াত আমির বলেন, “সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব”
- আপডেট সময় : ০৬:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন বলেন যে, সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ।
প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জামায়াত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে ও জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে কোনো মন্ত্রী ও এমপি সরকারি প্লট গ্রহণ করবে না।কোনো মন্ত্রী ও এমপি ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না।কোনো মন্ত্রী ও এমপি নিজের হাতে টাকা চালাচালি করবে না। যদি কোনো এমপি বা মন্ত্রী নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবে।
ডা. শফিকুর রহমান বলেন, চাঁদা আমরা নেব না।দুর্নীতি করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতিও সহ্য করব না।
উল্লেখ্য যে, সারা দেশের প্রতিটি জেলা থেকে হাজার হাজার নেতা কর্মী জড় হতে থাকেন। একসময় জনসভাস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।















