শিক্ষামন্ত্রী জানালেন,
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল করা হবে!
- আপডেট সময় : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)
ঢাকা ব্যুরো:
সোমবার (১৬ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি থাকছে না। তিনি বলেছেন, স্কুলে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। বৃত্তি পরীক্ষা নেওয়া হবে আগের মতো।
মন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না।
সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের নাম ঘোষণাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের (ভিসি) নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
অবশেষে বহুল আলোচিত সমালোচিত ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে শিক্ষামন্ত্রী শোনালেন সেই আশার বাণী। লটারি পদ্ধতি নিয়ে অনেক অভিভাবকগন দীর্ঘদিন যাবত আপত্তি করলেও কোন কাজ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমি তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য তিন বছর ধরে সন্তানকে কোচিং প্রাইভেট ইত্যাদি পড়িয়ে পরীক্ষার জন্য তৈরি করছি। কিন্ত আমার ছেলে লটারিতে চান্স না পাওয়ায় আমি খুদ্ধ প্রতিক্রিয়া জানায়।অপর দিকে ‘ ক ‘ বা ‘ খ ‘ লটারিতে চান্স পেয়ে গেল। মাঝখান থেকে মেধাবী ছাত্র – ছাত্রী বঞ্চিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন অভিভাবক জানায় লটারি যদি অনলাইনে সবার সামনে করা হতো তাহলে ঠিক আছে। কিন্ত লোক চক্ষুর অন্তরালে লটারি একটি অবিশ্বাস্য ব্যাপার। ২০২৬ ইং সালে লটারিতে এমনও দেখা গেছে যে, একজন ছাত্র দুটি সরকারি স্কুলে লটারিতে চান্স পেয়েছে সেক্ষেত্রে আপনি কি বলবেন? তারমতে লটারি বিষয়টি একটি অস্বচ্ছ পদ্ধতি।















