ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ফুটবল,

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;

শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে হেরে গেছে। ছয়টি ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে তাদের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছ । বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না।

‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল, তাই এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ঘরের মাঠে খেলায় তারা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে তারা খুব বেশি ঝুঁকি নেয়নি।

বাংলাদেশ গোল করতে না পারলেও অন টার্গেটে শটের দিক দিয়ে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যায়। ৭৮ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল দলটি—হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজনকে বদলি হিসেবে নামালে আক্রমণের গতি বাড়ে, কিন্তু গোলের দেখা আর পাওয়া যায়নি। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও কিছু ভালো সুযোগ পেয়েছিল। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১ মিনিটে, যখন বাংলাদেশের ডিফেন্সের ভুলে সিঙ্গাপুর এগিয়ে যায়। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ গোল করতে না পেরে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুটবল,

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়!

আপডেট সময় : ০৯:৪৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬