ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

অনূর্ধ্ব-২০,

সাফ চ্যাম্পিয়নশিপের ফুটবলে ০১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে ১-০ গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। দলের হয়ে জয় সূচক একমাত্র গোলটি করেন মানিক।

সেমিফাইনালের পুরোপুরি ম্যাচে নিয়ন্ত্রণে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি কোনো দল।

ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১১ মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি শর্ট সেট-পিস থেকে বল পান মুর্শেদ আলী। তার হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রসে হেডে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক।

এর ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপর ২১ মিনিটে সুলিভানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের একটি হেড অবিশ্বাস্যভাবে এক হাতে ডাইভ দিয়ে রুখে দেন নেপালি গোলরক্ষক পেম্বা নুরবু।

ম্যাচের ৩৮ মিনিটে মুর্শেদ আলীর বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনূর্ধ্ব-২০,

সাফ চ্যাম্পিয়নশিপের ফুটবলে ০১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

আপডেট সময় : ০৭:১৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬