ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

পাল্টাপাল্টি অবরোধে শঙ্কায় আলোচনা

হরমুজে উত্তেজনা: জাহাজ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

(ছবি সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে সামুদ্রিক উত্তেজনা আরও বেড়েছে । ইউরোপীয় মালিকানাধীন দুটি জাহাজ জব্দ করার ঘটনাকে যুক্তরাষ্ট্র গুরুত্বহীন করে দেখালেও, বাস্তবে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে পাল্টাপাল্টি অবরোধ জোরদার করছে। খবর তাসনিম নিউজ এজেন্সির ।

বুধবার (২২ এপ্রিল) ইরান হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলা চালায় এবং এর মধ্যে দুটি জাহাজকে নিজেদের জলসীমায় নিয়ে যায়। ওই ঘটনার পর নতুন করে শঙ্কা জেগেছে যুদ্ধের ভবিষৎ ইস্যুতে আলোচনা নিয়ে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই অভিযান প্রমাণ করে যুদ্ধের দুই মাস পরও দেশটির ছোট আক্রমণের নৌযানগুলো গুরুত্বপূর্ণ এই জলপথে কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম।

যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা তাদের অবরোধ অতিক্রম করতে চাওয়া ২৯টি জাহাজকে বাধা দিয়েছে।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ইরানের বন্দর ও জাহাজ বয়কট করার যুক্তরাষ্ট্রের উদ্যোগ শিগগিরই ‘বৈশ্বিক রূপ’ নিতে পারে।

তবে ট্রাম্প প্রশাসনের অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে সামুদ্রিক সংবাদমাধ্যম লয়েড’স লিস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ট্যাঙ্কারসহ দুই ডজনের বেশি জাহাজ ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে।

এই জাহাজ জব্দ ও পাল্টাপাল্টি অবরোধ হরমুজ প্রণালীতে সামরিক ও কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও ব্যাপক আকারে পড়ার আশঙ্কা জাগিয়েছে।

সূত্র : তাসনিম নিউজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাল্টাপাল্টি অবরোধে শঙ্কায় আলোচনা

হরমুজে উত্তেজনা: জাহাজ জব্দ

আপডেট সময় : ০৫:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬