ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বাংলাদেশ - নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ:

বাংলাদেশ ১০২ রানে অলআউট!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

শনিবার (০২ মার্চ) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট টাইগাররা।

এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।

আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ের সুযোগ পাবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে।

এমন সমীকরণের ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

ইনিংসের শুরুটা অবশ্য ঝলমলে করার চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। ১০ বলে ১৬ রান করেন সাইফ।

কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে টাইমিং মিস করেন বাংলাদেশ দলের ওপেনার। তার বিদায়ের মধ্য দিয়ে ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমন।

৩৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক লিটন দাস দলীয় স্কোর মোটাতাজা করতে গিয়ে ১৭ বলে ২৩ রানে আউট হন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।

দলের হয়ে তাওহীদ হৃদয় ২৪ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি। বৃষ্টির কারণে ৫ ওভার ৫ কমলেও পুরো ওভার খেলতে পারেনি বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ - নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ:

বাংলাদেশ ১০২ রানে অলআউট!

আপডেট সময় : ০৮:৩৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬