ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ইরান - যুক্তরাষ্ট্র যুদ্ধ,

ইরান মিসাইল ও ড্রোন হামলা চালাল সংযুক্ত আরব আমিরাতে!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবারের (৮ মে) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন (ইউএভি) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।এই হামলার ঘটনায় অন্তত তিনজন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট ৫৫১টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৩টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করে আসছে।

সবশেষ এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান - যুক্তরাষ্ট্র যুদ্ধ,

ইরান মিসাইল ও ড্রোন হামলা চালাল সংযুক্ত আরব আমিরাতে!

আপডেট সময় : ০৭:৩৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬