ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

নিছক দুর্ঘটনা না অন্যকিছু,

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৫০জন।

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৫০ জনই নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের একটি বিমানটি সুদূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫০ জন যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।

টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে।

সূত্র: তাস, দ্য ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিছক দুর্ঘটনা না অন্যকিছু,

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৫০জন।

আপডেট সময় : ০৩:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫