ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গলবার (২৬ মে) ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও ‌‘কঠোর ও ভয়াবহ’, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।খবর আলজাজিরার।

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পালটা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেন, সেই প্রতিক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম।

এর আগে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে।

তথ্য সূত্র : আল জাজিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের কড়া সতর্কবার্তা

আপডেট সময় : ০২:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬