ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ইসরাইলের দখলে লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট দুর্গ (কালাত আল-শাকিফ) দখল করার দাবি করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গটি এবং এর আশপাশের সালুকি নদী অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরাইলি সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, দুর্গ ও আশপাশের এলাকা দখলের পর সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপি-ও জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বউফোর্ট দুর্গ ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে গেছে।

ইসরাইলের কান ব্রডকাস্টার দুর্গটির ওপর ইসরাইলি পতাকা উড়ানোর ছবি প্রকাশ করেছে। ক্রুসেডার যুগে নির্মিত এই দুর্গটি লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত।

তবে ইসরাইলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি লেবানন সরকার।

বউফোর্ট দুর্গটি একটি ইউনেস্কো-সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর দুর্গটি ইসরাইলের দখলে ছিল।

যুদ্ধবিরতির মধ্যেই অভিযান সম্প্রসারণ

১৭ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননে ইসরাইলের সবচেয়ে গভীর অনুপ্রবেশ।

ইসরাইলি সম্প্রচারমাধ্যমে প্রচারিত ছবিতে বউফোর্ট দুর্গের ওপর ইসরাইলি পতাকার পাশাপাশি গোলানি ব্রিগেডের পতাকাও দেখা গেছে।

ছবিগুলো প্রকাশের কিছুক্ষণ আগে ইসরাইলি সেনাবাহিনী বউফোর্ট রিজ ও ওয়াদি আল-সালুকি এলাকায় ‘বৃহৎ পরিসরের সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেয় এবং জানায় যে অভিযান আরও নতুন এলাকায় বিস্তৃত হবে।

লিতানি নদী অতিক্রমের কথা স্বীকার নেতানিয়াহুর

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে এবং নদীর উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করেছে।

শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন যে ইসরাইলি সেনারা লিতানি নদী পার হয়েছে। উত্তর সীমান্তে সেনাদের একটি ইউনিট পরিদর্শনের সময় তিনি বলেন, লেবাননের বৈরুত ও বেকা উপত্যকাতেও অভিযান চলছে।

অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেন, গোলানি ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত অভিযানে বউফোর্ট দুর্গ দখল করা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশনা এবং আমার তত্ত্বাবধানে সেনাবাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে, লিতানি নদী অতিক্রম করেছে এবং বউফোর্ট রিজ দখল করেছে। এটি গ্যালিলি অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি।’

কাটজ আরও বলেন, এ অভিযান আগে গোপন রাখা হয়েছিল এবং হিজবুল্লাহকে দুর্বল করা ও ইসরাইলের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত লেবাননের কর্তৃপক্ষ বা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের দখলে লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ!

আপডেট সময় : ০৩:৩৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬