সংবাদ শিরোনাম ::
এলপি গ্যাসের দাম কমেছে পঞ্চান্ন টাকা মাত্র!
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ০৭:৪০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ঢাকা ব্যুরো:
মঙ্গলবার (০২ মে) এক বার্তায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই তথ্য জানিয়েছে যে, ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম কমেছে মাত্র পঞ্চান্ন টাকা।
এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুদফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।















