ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আয়োজক দেশ মেক্সিকোতে,

বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ ঘোষণা।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন পর আবার ফুটবল বিশ্বকাপের আয়োজক মেক্সিকো। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্বাগতিক দেশ ছিল মেক্সিকো।কাপ জিতেছিল ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা। এবার কি কাপ ধরে রাখতে পারবে

বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চায় না মেক্সিকো। প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সকল সরকারি কর্মচারীকে বাড়ি থেকে কাজ করতে হবে। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলে অনলাইন ক্লাস চালু হবে কি না তা নিয়ে কিছু জানানো হয়নি।

রাস্তাঘাটে গাড়ি চলাচল যাতে স্বাভাবিক থাকে এবং নিরাপত্তা সুষ্ঠ থাকে তার জন্যই এই ব্যবস্থা। বিশ্বকাপের খেলা উপলক্ষে বিভিন্ন দেশের প্রচুর সমর্থক মেক্সিকোয় আসবেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। সরকারের নিয়ম অনুযায়ী, মেক্সিকো সিটিতে থাকা প্রাদেশিক সংস্থাগুলির কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

তবে স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিকাঠামোর মতো আপৎকালীন বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। পাবলিক এবং প্রাইভেট, প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সরকার অনুরোধ করেছে, যাতে কর্মীরা বাড়ি থেকে কাজ করেন।

বিশ্বকাপে ৪৮টি দেশের ১২৪৮ ফুটবলার অংশ নেবেন। এবার বৃহত্তম বিশ্বকাপ হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মেক্সিকোয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আয়োজক দেশ মেক্সিকোতে,

বিশ্বকাপের কারণে স্কুল বন্ধ ঘোষণা।

আপডেট সময় : ০৭:৪৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬