ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আজ,

উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন এবং জনপ্রিয় মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও।

উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

স্বাগতিকদের অন্যতম শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া মেক্সিকো দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করেছে আফ্রিকার প্রতিনিধিরা, যা তাদের আক্রমণভাগের ধারাবাহিকতারই প্রমাণ।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।

তিন আয়োজক দেশের তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান ও একটি ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৬ বিশ্বকাপের পর্দা উঠছে আজ,

উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা।

আপডেট সময় : ০৪:২৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬