সারা দেশে,
হাম ও উপসর্গে আরও ০৭ জন শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
নিজস্ব প্রতিনিধি:
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ০৭ জন নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ০৬ জন। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে এ পর্যন্ত ৬৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত ভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জন ও আক্রান্ত ৪৯ হাজার ৭৮৩ জন।
উল্লেখ্য, এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে।















