ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রেকর্ড হারিয়ে

ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের ইতিহাস নতুন করে নাম লিখলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা নিজে।

জার্মান এই কিংবদন্তি বললেন, ‘আমি সবসময়ই বলে এসেছি মেসি কোনো সাধারণ খেলোয়াড় নয়। আমার কাছে লিও সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’

৪৮ বছর বয়সী এই সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, ‘রেকর্ড একদিন ভাঙবেই। মেসি সেটা ভাঙুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় মেসির বড় ভক্ত।’

ডালাসের মাঠে ঐতিহাসিক রাতটা শুরু হয়েছিল একটু হোঁচট দিয়ে। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি মিস করলেন মেসি। তবে এই ব্যর্থতা তাকে দমাতে পারেনি। প্রথমার্ধেই ঘুরে দাঁড়িয়ে গোল করলেন তিনি।

৩৮তম মিনিটে গোল করে বিশ্বকাপে ১৭তম গোলের মালিক হলেন মেসি। আর ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল করে মোট গোলসংখ্যা নিয়ে গেলেন ১৮-তে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেকর্ড হারিয়ে

ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

আপডেট সময় : ১১:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬