ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

নক আউট পর্বে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক:

আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১ টায় বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি। তাই দলের সবচেয়ে আলোচিত প্রশ্ন—নেইমার কি এবার শুরুর একাদশে ফিরবেন? এর উত্তর আপাতত নেতিবাচক বলেই জানা যাচ্ছে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে প্রথম একাদশের আটজন ফুটবলারকে বিশ্রাম দিয়ে জিমে পুনরুদ্ধার সেশনে পাঠানো হয়েছিল। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোসকে মাঠে অনুশীলনের জন্য রাখা হয়। শনিবার নিউ জার্সির বেস ক্যাম্প ছাড়ার আগে শেষ অনুশীলনে অবশ্য পুরো দলই অংশ নেয়। এরপর দল নিয়ে আনচেলত্তি উড়ে যান হিউস্টনে, যেখানে রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারের ম্যাচ ফিটনেস এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে কোচিং স্টাফকে জানিয়েছেন দলের ফিটনেস ট্রেইনাররা। বিশেষ করে টানা ৯০ মিনিট খেলার মতো শারীরিক সক্ষমতা এখনও অর্জন করেননি এই তারকা। তাই জাপানের বিপক্ষে তাকে শুরুর একাদশে না রেখে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই করছে ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। প্রয়োজন অনুযায়ী ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে মাঠে নামানো হতে পারে।

এরই মধ্যে নেইমারকে ঘিরে আরেকটি ছোট বিতর্কও তৈরি হয়েছিল। স্কটল্যান্ড ম্যাচে তাকে মাঠে নামানোর আগে সহকারী কোচ ডেভিড আনচেলত্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে অনেকেই ধারণা করেন, নেইমারকে খেলানোর সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিষয়টি নিয়ে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ডেভিড।

পরিস্থিতি জটিল হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দেন ডেভিড আনচেলত্তি। তিনি জানান, ওই সময় তিনি সহকারী কোচ পল ক্লেমেন্টের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তের সঙ্গে তার অঙ্গভঙ্গির কোনো সম্পর্ক ছিল না।

এদিকে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাওয়া নিয়েও চলছে তীব্র প্রতিযোগিতা। বাম প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়র প্রায় নিশ্চিত পছন্দ। এছাড়া রায়ান, মাতেউস কুনহা ও ইগর থিয়াগোও দলে জায়গার দাবিদার। চোট কাটিয়ে রাফিনহার ফেরার সম্ভাবনাও রয়েছে। ফলে পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া নেইমারের জন্য শুরুর একাদশে জায়গা করে নেওয়া সহজ হবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

নক আউট পর্বে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার?

আপডেট সময় : ০৭:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬