ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

পরীক্ষার্থীদের বাসায় ডেকে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে তদন্তে কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একজন পরীক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুর রউফের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই দিন শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি এক পরীক্ষকের বিরুদ্ধে বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখানোর অভিযোগ উঠেছে।

যেখানে বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক মো. সেকেন্দার আলী পরীক্ষার্থীদের ফোনের মাধ্যমে ডেকে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বৃদ্ধি করেছেন।

অভিযোগটি তদন্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচ কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেনকে।
কমিটির সদস্যরা হলেন— রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত) মোছা. সেলিনা পারভীন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গঠিত তদন্ত কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

প্রসঙ্গত, অভিযোগে নাম আসা পরীক্ষক মো. সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০২:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬