এবার,
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ!
- আপডেট সময় : ০৭:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন পদত্যাগ করেছেন।
উল্লেখ্য এর আগে গত ০৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন।
তারও আগে গত ০৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন ০৫ আইন কর্মকর্তা। তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা। এ ছাড়া সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
গত জুনে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ০৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন একাধিক সূত্রে জানা গেছে।















