রাজশাহী নগরীর কাটাখালী পৌরসভার উদ্যোগে, ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ।
- আপডেট সময় : ০৬:৪৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

মহানগর প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী নগরীর উত্তর প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী নওহাটা পৌরসভার উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রাজশাহী ও উপস্থিত অন্যান্য অতিথিগণ ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর প্রায় তিন ঘটিকায় এই কর্মসূচি শুরু হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ ইউসুফ ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক রাজশাহী জনাব কাজী শহিদুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা, পবা,রাজশাহীর প্রশাসক জনাব মোঃ ইবনুল আবেদীন।
উক্ত অনুষ্ঠান শেষে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার রাজশাহী জনাব মোঃ ইউসুফ আলী।
















