রাজশাহী নগরীর বহরমপুর মোড়ে,
BIYDC-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০১:২১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
বাংলাদেশ আইডিয়াল ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (BIYDC)-এর উদ্যোগ ও অর্থায়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর বহরমপুর মোড়ে ০৯ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা ও রোগের বিষয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইডিয়াল ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (BIYDC)-এর নির্বাহী পরিচালক মো. সফেদুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং যুবদল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কাকন সরকার শুভ এবং সমাজসেবক ও স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম বাবু।
প্রধান অতিথির আরও বলেন, “চিকিৎসাসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই BIYDC-এর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চিকিৎসাসেবা নয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সমাজের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই BIYDC-এর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষরা BIYDC-এর এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
















