সংবাদ শিরোনাম ::
মৃত্যুদণ্ড-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত,
ডিআইজি-এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত!
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
- আপডেট সময় : ০৪:৫৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী ছয় কর্মকর্তার মধ্যে একজনকে মৃত্যুদণ্ড,চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একজনকে ছয় বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বরখাস্ত কর্মকর্তারা হলেন – ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম,পুলিশ সুপার আসাদুজ্জামান, অতি: পুলিশ সুপার শাহ আলম মো, আখতারুল ইসলাম,অতি: পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহিল কাফি,অতি: পুলিশ সুপার শহিদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল।
















