ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

প্লাস্টিকের ভিড়েও শতবর্ষের ঐতিহ্য:

রাজশাহীর কেশরহাটে সগৌরবে টিকে আছে বাঁশ ও বেতের তৈরি পণ্যের শিল্প।

মোঃ আলাউদ্দিন আলী মন্ডল,রাজশাহী:
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ আলাউদ্দীন মন্ডল,রাজশাহী :

​​আধুনিকতার ছোঁয়া ও প্লাস্টিক পণ্যের আগ্রাসনের যুগেও শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে সগৌরবে টিকে আছে রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহাসিক কেশরহাটের বাঁশ ও মাছের হাট। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জনপদের মাটি ও মানুষের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঁশ ও বেতের তৈরি পণ্যের সুপ্রাচীন এই শিল্প।

​বৃহস্পতিবার (০১ অক্টোবর) সরেজমিন কেশরহাটে গিয়ে দেখা যায় এক প্রাণবন্ত ও ব্যস্ত গ্রামীণ চিত্র। ঐতিহ্যবাহী এই হাটটি মূলত সপ্তাহের দুই দিন, তবে এর অর্থনৈতিক গুরুত্ব এতটাই গভীর যে, নির্দিষ্ট বারের বাইরেও এখানকার কর্মচাঞ্চল্য প্রতিদিন লক্ষ্য করা যায়।
​হাটে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি বাঁশ ও বেতের তৈরি নানা রঙের গৃহস্থালি ও কৃষিকাজে ব্যবহৃত পণ্য। কুলা, চালুন, ডালি, খাঁচা, মোড়াসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসেন দূর-দূরান্ত থেকে আসা কারিগর ও ব্যবসায়ীরা। আধুনিক প্লাস্টিকের পণ্যের সস্তা ও সহজলভ্যতার যুগেও গ্রামীণ জনপদের মানুষ আজও পরিবেশবান্ধব, টেকসই এবং ঐতিহ্যবাহী এসব পণ্যের টানে নিয়মিত ছুটে আসেন এই হাটে।
​কেশরহাটের আরেকটি প্রধান ঐতিহ্য ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর বিশাল মাছের বাজার। সরেজমিন দেখা যায়, হাটে বিপুল পরিমাণ তাজা মাছের আমদানি হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মাছ প্রতিদিন ট্রাকে ও বিভিন্ন যানবাহনে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ বা রপ্তানি করা হয়। পাইকার, আড়তদার ও খুচরা ক্রেতাদের দরদাম আর হাঁকডাকে মুখরিত থাকে পুরো মাছ বাজার এলাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্লাস্টিকের ভিড়েও শতবর্ষের ঐতিহ্য:

রাজশাহীর কেশরহাটে সগৌরবে টিকে আছে বাঁশ ও বেতের তৈরি পণ্যের শিল্প।

আপডেট সময় : ০৩:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬