ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

​রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে রাসিক প্রশাসক ও ছাত্রনেতাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নগরীর সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নাগরিক বিভিন্ন ইস্যু নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। প্রশাসক মহোদয় ছাত্রনেতাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​এসময় উপস্থিত ছিলেন ​এস এম সালমান সাব্বির: এজিএস, রাকসু ও সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।​আবদুল্লাহ আল মাসুদ: পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, রাকসু।​হামিদুল্লাহ নাইম: রাকসু নেতৃবৃন্দ।​সাক্ষাৎ শেষে ছাত্রনেতারা আশা প্রকাশ করেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নগরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা।

আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬