ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

শেষকৃত্য অনুষ্ঠিত,

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের খ্যাতনামা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই দিনই চিকিৎসা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল। শুক্রবার (০৯ অক্টোবর) এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে গোয়ার পানাজি পুলিশ।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ ডোনা পালার বাসভবন থেকে নানা পাটেকরকে বোম্বোলিমের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি; হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এটিকে একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) হিসেবে ঘোষণা করায় গোয়ার পানাজি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অপমৃত্যু’ মামলা দায়ের করে।

পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একা থাকা অবস্থায় বাড়িতে কারো মৃত্যু হলে এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হলে সম্ভাব্য যেকোনো অস্বাভাবিকতা বা অনাকাঙ্ক্ষিত বিষয় খতিয়ে দেখতে এ ধরনের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ একটি রুটিন পুলিশি নিয়ম।

গোয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষীয়ান এই অভিনেতার লাশ বিমানে করে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। পুনের দোনজে এলাকায় অভিনেতার প্রিয় খামারবাড়িতে গভীর রাতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শেষবিদায় জানাতে গভীর রাত হওয়া সত্ত্বেও সেখানে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত, সাধারণ মানুষ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রশাসনিক শীর্ষকর্তাগণও।

বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর গণমাধ্যমের মুখোমুখি হন নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘নানা সাহেবের মতো মানুষ কখনো আমাদের ছেড়ে চলে যান না; নিজের কাজের মাধ্যমে তিনি অমর হয়ে থাকেন। তিনি সবসময় চাইতেন সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে সৎ ও সঠিক পথে চলে। তার রেখে যাওয়া স্বপ্ন ও চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান দায়িত্ব।’

রাত বেশি হওয়ায় কেন তড়িঘড়ি করে শেষকৃত্য সম্পন্ন করা হলো—এমন প্রশ্নের জবাবে মালহার জানান, গোয়া থেকে মরদেহ পুনের গ্রামে পৌঁছাতে অনেকটা সময় লেগে গিয়েছিল। যেহেতু ঘটনাটি ভোরবেলায় ঘটেছিল এবং অনেক সময় পার হয়ে গিয়েছিল, তাই বিলম্ব না করে রাতেই কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেষকৃত্য অনুষ্ঠিত,

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ!

আপডেট সময় : ০৮:২৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬