ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

প্রতিটি পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়, গৃহকর্ত্রীর নামে মাসে ২,৫০০ টাকা।

আলাউদ্দীন মন্ডল,রাজশাহী:
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী:

রাজশাহীর মোহনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে মাঠপর্যায়ে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তথ্য সংগ্রহকারীদের হাতে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য ট্যাব তুলে দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারের গৃহকর্ত্রীর নামে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা, প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম এড়িয়ে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তথ্য সংগ্রহকারীদের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই উপকারভোগী পরিবার নির্বাচন ও কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হবে। তাই তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিটি পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়, গৃহকর্ত্রীর নামে মাসে ২,৫০০ টাকা।

আপডেট সময় : ০৫:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬