ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা: রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ!

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

​রাজশাহী ব্যুরো

​রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রটোকল লঙ্ঘন করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় প্রশাসনিক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বদলির আদেশ জারির পর মঙ্গলবার (২০ অক্টোবর) রাতেই তিনি রাজশাহী ত্যাগ করেন।

​বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীতে একটি জনসভা ও দুর্গাপূজা পরিদর্শন শেষে রাত ৭টায় সামরিক বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী প্রটোকল ভেঙে করমর্দনের সময় বাম হাত দিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে যান।

​নিরাপত্তা ও প্রটোকল পরিপন্থী এ ঘটনার পরেই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পর্যায়ে তোলপাড় শুরু হয়। এর পরপরই রাতে তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ জারি করা হয় এবং গভীর রাতেই তিনি রাজশাহীর কর্মস্থল ত্যাগ করেন।
​জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, সরকারি দায়িত্ব পালনে গাফিলতি ও নিরাপত্তা প্রটোকল লঙ্ঘনের বিষয়টিকে গুরুত্বের সাথে দেখে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা: রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ!

আপডেট সময় : ০৭:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬