ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশহীর মোহনপুরে

‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

আলাউদ্দিন মন্ডল,রাজশাহী:
  • আপডেট সময় : ০৪:০০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে

​মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী:

​রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খানপুর তরুণ সংগ্রহের উদ্যোগে স্থানীয় মহব্বতপুর খানপুর ডিগ্রি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(​২৩ অক্টোবর ২০২৬) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষকুন্ডী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি খানপুর তরুণ সংগ্রহের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​অনুষ্ঠান শেষে একটি চমৎকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টটি গড়ায়। হাজারো ফুটবলপ্রেমী ও দর্শক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

রাজশহীর মোহনপুরে

‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

আপডেট সময় : ০৪:০০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬