ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

মধ্যপ্রাচ্যে কি বেজে উঠবে যুদ্ধের দামামা,

মার্কিন সরকারি কর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়তে নির্দেশ!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।

এদিকে, সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সূত্র: বিবিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

মধ্যপ্রাচ্যে কি বেজে উঠবে যুদ্ধের দামামা,

মার্কিন সরকারি কর্মীদের একাংশকে সৌদি আরব ছাড়তে নির্দেশ!

আপডেট সময় : ০৮:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬