রাতের মধ্যে
১৪ জেলায় ঝড়ের আভাস: আবহাওয়া অধিদপ্তর।
- আপডেট সময় : ০৫:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
রাতের মধ্যে দেশের ১৪ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলেআবহাওয়া অফিস জানিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়– রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (কি. মি.) বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজশাহী জেলায় শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর প্রায় ১.১৫ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি চলছে।















